স্থানীয়রা জানায়, মসজিদের পাশে একটি পুকুরে অজগর সাপটি দেখে উদ্ধার করে এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সাপটি নিয়ে যান।
বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান, অজগর সাপটি উদ্ধার করেন স্থানীয় কিছু যুবক। ভারতীয় সীমান্তের বন থেকে খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। কোনো শারীরিক সমস্যা না থাকায় রাতেই বন বিভাগের কর্মকর্তারা রাজেশপুর ইকো পার্কে অজগরটি অবমুক্ত করেন।
.png)