কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের ২ সদস্য আটক
কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের দুইজন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কংশনগর বাজার এবং চান্দিনা থানাধীন বরকৈট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার হাসনাবাদ গ্রামের রুসম আলীর ছেলে আমির খান ও জেলার চান্দিনা থানার তামবুলিয়া গ্রামের আব্দুস সামাদ এর ছেলে মনিরুল ইসলাম। এ সময় আটককৃতদের থেকে পাসপোর্ট, আট হাজার টাকা, পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারি স্লিপ, ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে আটককৃতরা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে লোকজনের কাছ থেকে সরকার নির্ধারিত রেট এর অধিক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল। তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সব কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল।
.png)
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।