মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার ছদুরখীল এলাকায় এ ঘটনা ঘটে। আল-আমিন একই এলাকার ২৬ বছর বয়সী মো. ইব্রাহিম ও ২০ বছরের আঁখি আক্তার দম্পতির ছেলে।
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মহি উদ্দিন জানান, রাত পৌনে ৩টার দিকে বজ্রপাতে আহত তিনজনকে হাসপাতালে আনার আগেই আল-আমিন মারা যায়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
.png)
মানিকছড়ি থানার ওসি মো. শাহনূর আলম বলেন, নির্জন পাহাড়ের একটি ঘরে বজ্রপাতে শিশুটি মারা যায়। এতে আহত হন তার বাবা-মা।