ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গেলেন বালু তুলতে, বাড়ি এলেন ৯ ফুট লম্বা অজগর নিয়ে

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৯, ১৪ অক্টোবর ২০২১
গেলেন বালু তুলতে, বাড়ি এলেন ৯ ফুট লম্বা অজগর নিয়ে
অজগরটি নিয়ে বাড়ি আসেন আমিন খান

নেত্রকোনার দুর্গাপুরে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছেন আমিন খান নামে ৩০ বছরের এক ড্রেজার শ্রমিক। পরে সাপটি বনে অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার সকালে দুর্গাপুর পৌর শহরের সোমেশ্বরী নদীর ২ নম্বর বালুমহালের শ্মশানঘাট এলাকা থেকে সাপটি উদ্ধার করেন আমিন খান। তিনি দুর্গাপুর ইউনিয়নের আগাড় গ্রামের হাছু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে বালু তোলার জন্য নদীতে ড্রেজারের কাছে যান আমিন খান। সেখানে অজগরটি পাইপে পেঁচানো দেখেন তিনি। পরে অজগরটি উদ্ধার করে বাড়িতে নিয়ে রেঞ্জ কর্মকর্তাকে খবর দেন। এরপর উপজেলা প্রশাসনের কাছে অজগরটি হস্তান্তর করেন। পরে রেঞ্জ কর্মকর্তার সহায়তায় সাপটি গোপালপুর বনে অবমুক্ত করা হয়েছে।

Advertisement

দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব উল আহসান জানান, অজগরটি আঘাতপ্রাপ্ত না হওয়ায় এবং সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রেঞ্জ কর্মকর্তা সাইদুর রহমানের তত্ত্বাবধানে সাপটি উপজেলার গোপালপুর বনে অবমুক্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!