ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে বাল্কহেড থেকে নদীতে পড়ে মাদরাসাছাত্র নিখোঁজ

নারায়ণগঞ্জ  প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:২০, ১৬ অক্টোবর ২০২১
নারায়ণগঞ্জে বাল্কহেড থেকে নদীতে পড়ে মাদরাসাছাত্র নিখোঁজ
নিখোঁজ মাদরাসা ছাত্র আতিফ আফনান: ফাইল ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাল্কহেড আরেকটি বাল্কহেডে লাফিয়ে যাওয়ার সময় বুড়িগঙ্গা নদীতে পড়ে আতিফ আফনান নামে এক মাদরাসার ছাত্র নিখোঁজ হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ শাহিন কোলস্টোর ঘাটে এ ঘটনা ঘটে। দুপুর ১২টা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে ঐ ছাত্রের সন্ধান চালাচ্ছে।

নিখোঁজ ছাত্র আতিফ আফনান লক্ষীপুর জেলার দোলাকান্দী মাওলানা বাড়ির শাহাদাত হোসেনের ছেলে। সে বাবা মায়ের সঙ্গে ফতুল্লার হরিহরপাড়া আমতলা এলাকায় বসবাস করেন এবং ধর্মগঞ্জ ইসলামিয়া আরাবিয়া দাখিল মাদরাসার ৫ম শ্রেণির ছাত্র। খবর পেয়ে মাদরাসার ছাত্র শিক্ষকসহ এলাকাবাসী নদীর তীরে ভিড় জমিয়েছে।

Advertisement

আতিফ আফনানের বাবা শাহাদাত হোসেন জানান, আফনান প্রতিদিন বাসা থেকে আগেই মাদরাসায় চলে আসে। আজও আগেই আসছে। সকাল ৯টায় সে মাদরাসা থেকে সহপাঠীদের সঙ্গে নদীর তীরে আসে ঘুরতে। এরপর একটি বাল্কহেড থেকে আরেকটি বাল্কহেডে লাফিয়ে যাওয়ার সময় পায়ে দড়ি আটকে নদীতে পড়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঢাকা থেকে এসে সন্ধান চালাচ্ছে। এখনো পাওয়া যায়নি।

মাদরাসার শিক্ষক আব্দুল মতিন বলেন, সকালে ছাত্ররা গিয়ে মাদরাসায় জানায় আতিফ আফনান নদীতে পড়ে গেছে। তখন দ্রুত তার অভিভাকদের জানিয়ে নদীর তীরে এসে আমরাও খোঁজাখুঁজি করছি। এ ছাত্র তার বাসায় থেকে মাদরাসায় পড়ে। সে সাঁতার জানে না।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। চেষ্টা চলছে ছাত্রটিকে উদ্ধারের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!