ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জো বাইডেনের পর আরো ২ অতিথি এলো জয়ার ঘরে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৬, ১৬ অক্টোবর ২০২১
জো বাইডেনের পর আরো ২ অতিথি এলো জয়ার ঘরে
বাঘিনী জয়ার সদ্যজাত দুই সন্তান

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘিনী জয়ার ঘরে এসেছে নতুন দুই অতিথি। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ।

তিনি বলেন, ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘিনী জয়ার ঘরে জন্ম নিয়েছে নতুন দুটি ছানা। এখনো তাদের নাম ঠিক করা হয়নি। ছানাগুলো জন্ম নেয়ার পর থেকেই মায়ের সঙ্গে আছে।

ডেপুটি কিউরেটর আরো বলেন, নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা বাঘের অধিক মৃত্যুহার কমাতে পারছে। চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে ১২টি বাঘ রয়েছে।

Advertisement

এর আগে, ২০২০ সালের ১৪ নভেম্বরে প্রথম সন্তান জো বাইডেনের জন্ম দিয়েছিল বাঘিনী জয়া। জো বাইডেনের প্রতি জয়া বিমাতাসুলভ আচরণ করায় সেটিকে চিড়িয়াখানার তত্ত্বাবধানে লালন-পালন করা হয়েছিল।

২০১৮ সালের জুলাই মাসে জয়ার জন্ম সাদা বাঘ শুভ্রার সঙ্গে। এদের বাবা মা ছিল রাজ-পরী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!