ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাশিমপুর কারাগারের হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৫, ১৮ অক্টোবর ২০২১
কাশিমপুর কারাগারের হাজতির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২: ফাইল ফটো

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মিনারুল ইসলাম নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার রাতে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

মারা যাওয়া হাজতি কক্সবাজারের চকরিয়া থানার তরবেশকাটা এলাকার আকবর আলীর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, রোববার রাত সাড়ে ৭টার দিকে মিনারুল ইসলাম বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত সাড়ে ৮টার দিকে মিনারুল ইসলামকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ওই মামলায় তিনি এ কারাগারে বন্দি ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!