ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ২১ অক্টোবর ২০২১
ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসি খাতুন নামের এক নারীর মৃত্যু ঘটেছে। বুধবার রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মৃত্যু হয়।

মৃত হাসি খাতুন হরিণাকুন্ডু উপজেলার পারমথুরা পুর গ্রামের কাওছার আলীর স্ত্রী।

মৃতের স্বজন মিমি খাতুন জানান, গত ৫ দিন আগে তার জ্বর হয়। বাড়িতে ২ দিন চিকিৎসা নিয়েছে। এরপর আরও অসুস্থ হয়ে পড়লে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে শারিরীক অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাতে তার মৃত্যু ঘটে। 

Advertisement

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ জানান, স্থানীয়ভাবে আক্রান্ত ওই নারী ডেঙ্গুর উপসর্গ নিয়ে বুধবার দুপুরে সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এ নিয়ে জেলায় ২ জনের মৃত্যু ঘটল। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২১ জন। বর্তমানে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!