ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে অস্ত্র মামলায় ৬ আসামির কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ২৫ অক্টোবর ২০২১
মাদারীপুরে অস্ত্র মামলায় ৬ আসামির কারাদণ্ড
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে নেয়া হয়

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুরের মো. রহিম ফকিরের ছেলে রুবেল ফকির, বারেক সরদারের ছেলে ইদ্রিস সরদার, দেলোয়ার গাজীর ছেলে সাদ্দাম গাজী, মো. মোক্তার দালালের ছেলে কাবুল দালাল, হাচেন বেপারীর ছেলে আমির ওরফে কালা আমির বেপারী, রহমান ফকিরের ছেলে ওসমান ফকির। তাদের মধ্যে রুবেল ফকিরকে ১২ বছর ও বাকিদের ৮ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৮ জুন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকার জুয়েল চৌকিদারের বাড়ির উত্তর পাশের বাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সংঘবদ্ধ ডাকাতদল। ঐ সময় ডিবি পুলিশ একটি দেশীয় তৈরি পাইপ গানসহ ছয়জনকে গ্রেফতার করে। ঐ ঘটনায় জেলা ডিবি পুলিশের এসআই রাজিব হোসেন মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা করেন। ঐ বছরের ২৯ জুন আদালতে এ মামলার চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।

Advertisement

মাদারীপুর জজ আদালতের পিপি মো. সিদ্দিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!