ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় একই পরিবারের তিন ভারতীয় নাগরিক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ২৫ অক্টোবর ২০২১
সাতক্ষীরায় একই পরিবারের তিন ভারতীয় নাগরিক গ্রেফতার
গ্রেফতারকৃত তিন ভারতীয় নাগরিক

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় একই পরিবারের তিন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার সন্ধ্যায় ঐ উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের গায়েনপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ভারতের উত্তর ২৪ পরগনার অশকনগর থানার বড়বামুনিয়া গ্রামের শেখ আব্দুল আরিফ, তার স্ত্রী ফজিলা বিবি ও মেয়ে রুম্পা খাতুন।

সোমবার র‍্যাব-৬ এর সাতক্ষীরা সিপিসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনজন ভারতীয় নাগরিক রোববার সন্ধ্যায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের গায়েনপাড়ায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা একই পরিবারের সদস্য। তাদের কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!