এর আগে একই দিন সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অগোচরে সে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মৃত তাহমিনা আক্তার সনিয়া খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের তুফানী বাড়ির আবুধাবি প্রবাসী জহির উদ্দিনের মেয়। সে উপজেলার আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
.png)
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সনিয়া একজন মানসিক রোগী ছিল। সে একেক সময়, একেক ধরনের কথা বলতো। গ্রাম্য ডাক্তার এবং কবিরাজ দিয়ে ৩-৪ মাস ধরে তার চিকিৎসা করালেও তার অবস্থার তেমন উন্নতি হয়নি।
চাটখিল খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো.ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে খিলপাড়া তদন্তকেন্দ্রে রাখা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।