ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে অটোচালককে গলা কেটে হত্যায় গ্রেফতার ২

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৩, ২৮ অক্টোবর ২০২১
জয়পুরহাটে অটোচালককে গলা কেটে হত্যায় গ্রেফতার ২
গ্রেফতারকৃত দুইজন

জয়পুরহাটে অটোচালক শফিকুল ইসলামকে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য।

গ্রেফতারকৃতরা হলেন- ক্ষেতলাল উপজেলার তিলাবদুল পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রশিদুল, বাবুল মণ্ডলের ছেলে রুবেল হোসেন। জয়পুরহাট সদর উপজেলার শিমুলতলী এলাকা থেকে ছিনতাই হওয়া অটোসহ তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করে নির্জন এলাকায় নিয়ে চালককে হত্যা কিংবা জখম করে অটোরিকশা ছিনতাই করছিল। এরই ধারাবাহিকতায় গত রোববার (২৪ অক্টোবর) বিকেলে শফিকুল ইসলামের অটোরিকশা নিয়ে জয়পুরহাট শহর থেকে মঙ্গলবাড়ী বাজারের উদ্দেশ্য রওনা হয়। পরে তারা সময় কাটানোর জন্য নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদিঘীতে যায়। ঐ রাতে জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের শিমুলতলী এলাকায় ধারালো অস্ত্র দিয়ে অটোচালক শফিকুলকে গলা কেটে হত্যা করে।

পুলিশ সুপার জানান, সোমবার (২৫ অক্টোবর) সকালে জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের শিমুলতলী এলাকায় ধানক্ষেতে শফিকুলের গলাকাটা লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠায়। ঐ ঘটনায় নিহতর বাবা নিলু ফকির জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন। তদন্তে নেমে পুলিশ ছিনতাইকারী চক্রটি শনাক্ত করে। এরপর ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!