ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় ট্রেন চলাচল স্বাভাবিক

আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৮, ২৯ অক্টোবর ২০২১
কসবায় ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় টানা ৪ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে ওইপথে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সন্ধ্যা ৭টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হলে ৪ ঘণ্টার বেশি সময় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। 

এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলী মন্দবাগ রেলওয়ে স্টেশন, ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়লে যাত্রীদের চরম ভোগান্তি সৃষ্টি হয়। 

Advertisement

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ওসি মাজহারুল করিম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রেন সন্ধ্যা ৭টায় কসবা রেলওয়ে স্টেশনে পৌঁছার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আখাউড়া রেরলওয়ে জংশন স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে বিকল ইঞ্জিনসহ পণ্যবাহী ট্রেনটিকে আখাউড়া জংশনে নিয়ে আসলে রাত ১১টা ১০মিনিটে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এরপর আটকাপড়া ট্রেনগুলো নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!