ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ে বাড়িতে আনন্দের বদলে বুকফাটা আহাজারি

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৬, ২৯ অক্টোবর ২০২১
বিয়ে বাড়িতে আনন্দের বদলে বুকফাটা আহাজারি
ফাইল ফটো

বাড়িতে চলছিল ছোট বোনের বিয়ের আয়োজন। গায়ে হলুদের অনুষ্ঠানে হচ্ছিল আনন্দ-উল্লাস। ঠিক সেই সময়ে আনন্দের মাঝে শোনা যায় বুকফাটা আহাজারি। সবাই ছুটে যায় ঘরের দিকে। দেখা যায় বিদ্যুৎস্পৃষ্টে কনের বড় ভাইয়ের করুণ মৃত্যু। 

বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউপির ভবানীপুর গ্রামের এ ঘটনা ঘটে। মৃত আ. ওয়াদুদ মিয়া ভবানীপুর গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে।  

গৌরীপুর থানার ওসি আব্দুল হালিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, শুক্রবার আ. ওয়াদুদের চাচাতো বোন ইসরাত জাহানের বিয়ের আয়োজন ছিল। এ উপলক্ষে সন্ধ্যায় বাড়িতে হলুদের অনুষ্ঠান হচ্ছিল। এ সময় ওয়াদুদ ফ‍্যান চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

এর সাতদিন আগে ওয়াদুদের বড় ভাই নির্মাণশ্রমিক আব্দুল কদ্দুস ঢাকায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ছোট ভাই বিদ্যুতায়িত মৃত্যুর ঘটনাটি এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!