ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তোশকে মোড়ানো গৃহবধূর লাশ, খুনির সহযোগী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ৩১ অক্টোবর ২০২১
তোশকে মোড়ানো গৃহবধূর লাশ, খুনির সহযোগী আটক
খুনির সহযোগী আটককৃত সেন্টু শেখ

নারায়ণগঞ্জ জেলার বন্দরে তোশক দিয়ে মোড়ানো গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় লাশ গুমে সহায়তাকারী সেন্টু শেখকে আটক করেছে র‌্যাব-১১ এর একটি টিম। রোববার শহরের জামতলায় হাজী বাদ্রার্স রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গত ১৫ জুলাই বন্দরের পচারবাগ আকিজের ট্রাক স্ট্যান্ডের অপর পাশে খালের মধ্যে তোশক দিয়ে মোড়ানো নারীর গলিত লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করে। পরবর্তীতে পুলিশ লাশ শনাক্ত করে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে হত্যারকাণ্ডের শিকার গৃহবধূর স্বামী রুহুল আমিন ওরফে রবিন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, আমি আমার স্ত্রী মিতু আক্তারকে হত্যা করার পর মো. সেন্টু শেখের সহায়তায় লাশ গুম করি।

জিজ্ঞাসাবাদে সেন্টু শেখ র‌্যাবকে জানায়, মিতু আক্তারের লাশ গুম করার কাজে সে  রুহুল আমিন ওরফে রবিনকে সহয়তা করে। লাশ তোশকে মোড়িয়ে বন্দর থানার পচারবাগ এলাকায় একটি খালে ফেলে আসে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!