ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৬ বছরের শিশু ধর্ষণ: ২৩ বছর পর আসামির যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ৩১ অক্টোবর ২০২১
৬ বছরের শিশু ধর্ষণ: ২৩ বছর পর আসামির যাবজ্জীবন
ফাইল ছবি

চট্টগ্রামে ছয় বছরের শিশুকে ধর্ষণের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. শরীফুল ইসলাম। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার লালাপুর এলাকার ফজলুর রহমানের ছেলে।

ট্রাইব্যুনালটির রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার আরিফুল আলম বলেন, চারজনের সাক্ষ্যের ভিত্তিতে শিশুটিকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 

Advertisement

জানা গেছে, ১৯৯৮ সালের ২৯ সেপ্টেম্বর নগরীর পাঁচলাইশ থানা এলাকার বাসিন্দা শরীফুল ইসলাম প্রতিবেশী ছয় বছরের শিশুটিকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে একইদিন পাঁচলাইশ থানায় মামলা করেন শিশুটির বাবা। একই বছরের ২৪ ডিসেম্বর আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!