ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গিনেস বুকে দশমবারের মতো নাম লেখালেন মাগুরার ফয়সাল

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ২ নভেম্বর ২০২১
গিনেস বুকে দশমবারের মতো নাম লেখালেন মাগুরার ফয়সাল
ফুটবলের নৈপুণ্য দেখাচ্ছেন ফয়সাল (ছবি: সংগৃহীত)

মাগুরার সন্তান মাহমুদুল হাসান ফয়সাল দশমবারের মতো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়ে কৃতিত্ব দেখিয়েছে।

এবার সে হাতের উপর ফুটবল রেখে ৩০ সেকেন্ডে ৭৭ বার ঘুরিয়ে নবম এবং কপালের চারপাশে ৩০ সেকেন্ডে ৪৬ বার ঘুরিয়ে দশম রেকর্ড করেছে। ফলে সে এই কৃতিত্ব অর্জন করেছেন।

ফয়সাল জানান, ৩১ অক্টোবর ২০২১ রোববার রাতে গিনেস বুক অব রেকর্ড কর্তৃপক্ষ তাকে এ সুখবর জানিয়েছে। ফয়সাল আরও জানান, সে এই দুটি ইভেন্টের ভিডিও ধারণ করে গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিল।

Advertisement

জানা গেছে, মাগুরা সদর উপজেলার হাজীপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য সোহেল রানার পুত্র মাহমুদুল হাসান ফয়সাল। দুই ভাই বোনের মধ্যে ফয়সাল ছোট। সে মাগুরা পলিটেকনিকের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী। এর আগে সে আরও ৮টি রেকর্ড গড়েছিল। তার রেকর্ডের সংখ্যা ১০টি হলো।

মাহমুদুল হাসান ফয়সাল বলেন, এই নিয়ে মোট ১০টি রেকর্ড গড়েছি। ভবিষ্যতে আরও রেকর্ড গড়বো বলে আশা রাখি। সবার দোয়া চাই।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!