বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাবুল আক্তারের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
তিনি বলেন, নারাজি আবেদনটি খারিজ করে দিয়েছে আদালত। এছাড়া আমরা বাবুল আক্তারের করা মামলাটি পুনঃতদন্তের জন্য আবেদন করেছিলাম। এর পরিপ্রেক্ষিতে পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
.png)
এর আগে, ২৭ অক্টোবর নারাজি আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে ৩ নভেম্বর আদেশের দিন ধার্য করে আদালত। ১৪ অক্টোবর বাবুল আক্তার নিজেই এ নারাজি আবেদন করেছিলেন। এতে তিনি ষড়যন্ত্রের শিকার বলে উল্লেখ করেছেন। তাকে এ মামলার বাদী থেকে আসামি করতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয় বলে উল্লেখ করা হয়।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন তার স্বামী তৎকালীন এসপি বাবুল আক্তার। মামলাটি তদন্ত করছিল নগর ডিবি পুলিশ। পরে গত বছরের জানুয়ারিতে ‘আদালতের নির্দেশে’ মামলার তদন্তভার পায় পিবিআই।