[ দেশজুড়ে ]
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় সোহানা আক্তার (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
বুধবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার আলতু খান জুট মিলের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহানা উপজেলার আড়কান্দী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী নিজাম মুন্সি (৩৫) ও শিশু সন্তান ছুবা (৫)। নিজামের বাড়ি ফরিদপুর সদরের রহিমপুর এলাকায়।
.png)
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে স্বামী ও শিশু সন্তান নিয়ে ভ্যানে করে যাচ্ছিলেন সোহানা। এ সময় একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই সোহানা মারা যান। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/SA
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!