ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনা-ডাকাতিয়ার মোহনায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নারী নিখোঁজ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ৫ নভেম্বর ২০২১
মেঘনা-ডাকাতিয়ার মোহনায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নারী নিখোঁজ
লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ নারীকে উদ্ধার অভিযান

চাঁদপুরের মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় এমভি লামিয়া নামে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি হয়েছে। এতে ট্রলারে থাকা নাছিমা বেগম নামে এক নারী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার দুপুরে চাঁদপুরের বড়স্টেশন মোলহেড এলাকা সংলগ্ন মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ নাছিমা বেগম শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়ায় গ্রামের সালেহ আহমেদের স্ত্রী। তাকে উদ্ধারে নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস অভিযান চালাচ্ছে।

Advertisement

চাঁদপুর নৌ-থানার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার জানান, সকালে শরীয়তপুরের গোসাইরহাট থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে লঞ্চ এমভি লামিয়া। লঞ্চটি দুপুরে ডাকাতিয়া-মেঘনা নদীর মোহনায় মোলহেড অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী ট্রলারকে ধাক্কা দিলে ট্রলারটি নদীতে ডুবে যায়। ঐ সময় ট্রলারে থাকা ১০-১২ জন যাত্রীর সাঁতরে তীরে উঠলেও নাছিমা বেগম পানিতে ডুবে যান। তাকে উদ্ধারে অভিযান চলছে। ঘটনার পর লঞ্চটি মোহনপুর এলাকার মেঘনা নদী থেকে আটক করা হয়েছে।

চাঁদপুর জেলা বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম জানান, ট্রলারটি ডাকাতিয়া নদীতে নতুনবাজার থেকে পুরানবাজার এলাকায় যাত্রী পরিবহন করতো। লঞ্চের ধাক্কায় ট্রলারে থাকা ৩-৪ জন যাত্রী আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!