আটককৃতরা হলেন জেলার কসবা উপজেলার বায়েক এলাকার আলী আহম্মদের ছেলে জয়নাল আবেদীন ও তার স্ত্রী রুনা লায়লা, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকার এবাদত মিয়ার ছেলে কামাল হোসেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গোয়াছনগর এলাকার খোরশেদ আলীর ছেলে মো. সেলিম রেজা, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাউরামারিচর এলাকার দুলাল মিয়ার ছেলে মো. জুয়েল।
দুপুরে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানান, এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পাশে ঢাকা-সিলেট মহাসড়কের উপর সকাল সাড়ে ৬টা থেকে ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
.png)
অভিযানে স্বামী-স্ত্রীসহ দুজনকে আটক করে সাড়ে ২৩ কেজি গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার টাকা উদ্ধার কার হয়। পরে প্রাইভেটকারসহ কামাল ও সেলিমকে আটক করে ১২ কেজি গাঁজা, দুটি বিয়ার ও মাদক বিক্রির ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে পিকআপভ্যানসহ জুয়েলকে আটক করে ২২ কেজি গাঁজা, ৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।