শরীয়তপুরে দোকানে আগুন, ক্ষতি ৫ কোটি টাকা
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার বাজারে আগুন লেগে ১৫টি দোকান পুড়ে গেছে। এছাড়া আরো ৭টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৩টার দিকে ঘড়িসার বাজারে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে ঘড়িসার বাজারের কাঠপট্টি ছাত্তার অথবা খালেক মাদবরের থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ১৫টি কাঠ ও ফার্নিচারের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। অপর ৭টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
খালেক মাদবর, শাহআলম মালতসহ ব্যবসায়ীরা জানান, আগুনে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। এ ক্ষতি পূরণ করার মতো নয়।
.png)
শরীয়তপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হারুন-অর-রশিদ বলেন, ঘড়িসার বাজারের কাঠপট্টিতে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদউজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করে সহযোগিতা করা হবে।