সোমবার সকাল ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের ওই যুবককে আটক করে কাস্টমস বিভাগ।
আটক পরেন্দ্র দাসের বাড়ি মৌলভীবাজার সদর থানার আটঘর এলাকায়।
.png)
সিলেট কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আল আমিন জানান, দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে সোনার বড় একটি চালান আসার খবর পাওয়া যায়। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় পরেন্দ্রের গতিবিধি সন্দেহজনক মনে হওযায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় পরেন্দ্র সোনার থাকার কথা অস্বীকার করলে তার শরীর ও লাগেজে তল্লাশি করা হয়। পরে একটি জুসার মেশিন থেকে ৩৮টি সোনার বার ও একটি সোনার চাকতি উদ্ধার করা হয়।
ওসমানী বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার সোনার ওজন প্রায় ছয় দশমিক ১৩৮ কেজি। এর বাজারমূল্য সাড়ে তিন কোটি টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে সোনা চোরাচালানের দায়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।