জানা গেছে, রাতে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নৌকার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিকের পক্ষে প্রচারণা শেষে শহরে ফিরছিলেন ফয়সাল মাহবুব শুভ ও দলীয় নেতাকর্মীরা। মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকার রাস্তায় দুর্বৃত্তরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন শুভ। পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে
পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুভকে খুলনায় পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
.png)