[ দেশজুড়ে ]
রংপুর থেকে অপহৃত কিশোরী নোয়াখালীতে উদ্ধার, ধর্ষক আটক
আটককৃত অপহরণকারী
নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভূপতিপুর গ্রামে আভিযান চালিয়ে রংপুর থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণের পর ধর্ষণের অভিযোগে শাকিল নামে এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত শাকিল রংপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাসবাগ গ্রামের মো.সেলিম মিয়ার ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১১ (সিপিসি-৩) লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।
বিজ্ঞপ্তি আরো জানানো হয়, শাকিল ওই কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করে। এরপর নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় অপহৃত কিশোরীর পরিবার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার গত ৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে শাকিলকে আটক করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!