ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেপটিক ট্যাংকে বসতেই নিচে পড়ে প্রাণ গেল নারীর

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৭, ১০ নভেম্বর ২০২১
সেপটিক ট্যাংকে বসতেই নিচে পড়ে প্রাণ গেল নারীর
ফাইল ছবি

গাইবান্ধা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কোমরনই এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে ছাবিনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ছাবিনা বেগম পূর্ব কোমরনই এলাকার আবদুর রাজ্জাক মিয়ার স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে ব্যায়াম করতে বেরিয়ে পড়েন ছাবিনা। কিছু সময় পর তিনি বাড়ি ফিরে উঠান ঝাড়ু দেন। পরে বিশ্রাম নেয়ার জন্য উঠানের পাশে সেপটিক ট্যাংকে বসেন। হঠাৎ সেপটিক ট্যাংকের মুখ ভেঙে নিচে পড়ে যান তিনি। বিষয়টি বুঝতে পেরে রশি দিয়ে তাকে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হন পরিবারের সদস্যরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

Advertisement

গাইবান্ধা ফায়ার সার্ভিস কার্যালয়ের ফায়ার ফাইটার আবু সাইদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর ওই নারীকে উদ্ধার করা হয়। পরে তাকে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!