[ দেশজুড়ে ]
কৌশলে বিষধর রাসেল ভাইপার ধরলেন যুবক
বিরল প্রজাতির একটি বিষধর রাসেল ভাইপার সাপ
নওগাঁর ধামইরহাটে বিরল প্রজাতির একটি বিষধর রাসেল ভাইপার সাপ ধরলেন এক যুবক। পরে বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতা সাপটিকে এক নজর দেখার জন্য ভিড় করেন।
মঙ্গলবার সন্ধা সাড়ে উপজেলার আত্রাই নদীর শিমুলতলী নদীর ব্রিজের নিচে বালুর চড় থেকে সাপটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার চৌঘাট এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো. মাহবুব আলমসহ আরো কয়েকজন মিলে সন্ধার পর বালুর চড়ে যান। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে তাদের চোখে পড়ে ওই বিরল প্রজাতির রাসেল ভাইপার সাপটি। এরপর কৌশলে সাপটিকে বস্তায় ভরে ধরে নিয়ে আসেন মাহবুব আলম। খবর পেয়ে স্থানীয়রা সাপটিকে এক নজর দেখার জন্য ভিড় করেন।
বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, সাপটি খুবই বিষধর। স্থানীয়রা খবর দিলে ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সাপটিকে নদীর পাশে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!