ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে হাতির আক্রমণে কিশোরীর মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ১১ নভেম্বর ২০২১
টেকনাফে হাতির আক্রমণে কিশোরীর মৃত্যু 
কক্সবাজারের টেকনাফে বন্যহাতির আক্রমণে সিফা আক্তার নামে  এক কিশোরীর মৃত্যু হয়েছে

কক্সবাজারের টেকনাফে বন্যহাতির আক্রমণে সিফা আক্তার নামে  এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বুধবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবেশকর্মী জালাল উদ্দিন জানান, বুধবার রাতে কয়েকটি হাতি দক্ষিণ শিলখালী পাহাড়ি এলাকায় নেমে এসে বাড়িঘর ও গাছপালা ভাঙচুর করে। এ সময় স্থানীয় নুর মোহাম্মদের বাড়ি ভাঙচুর করলে তার ১৩ বছরের মেয়ে সিফার মৃত্যু হয়।

Advertisement

শিলখালী বন কর্মকর্তা মোহাম্মদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে বন্যহাতির দল লোকালয়ে নেমে আসে। এলাকার লোকজনের ধাওয়া খেয়ে হাতিগুলো দক্ষিণ শিলখালীর মৃত নুর মোহাম্মদের বাড়িঘর ভাঙচুর করে। এ সময় হাতির আক্রমণে তার মেয়ে সিফার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!