ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধানক্ষেতে পড়ে ছিল হাতির নিথর দেহ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ১২ নভেম্বর ২০২১
ধানক্ষেতে পড়ে ছিল হাতির নিথর দেহ
বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল ছোটবিল এলাকার একটি ধানক্ষেতে পাওয়া যায় হাতিটির লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে ধানক্ষেত থেকে একটি মরা হাতি উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ঐ উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ছোটবিল এলাকা থেকে হাতিটি উদ্ধার করা হয়।

জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, হাতিটির মৃত্যু কীভাবে হয়েছে তা আমরা এখনো নিশ্চিত নই। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

তিনি আরো বলেন,এটি পুরুষ হাতি। বয়স আনুমানিক ৫০-৫৫। ময়নাতদন্তের পর এটিকে মাটিতে পুঁতে ফেলা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!