শুক্রবার দুপুরে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ দিন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি গোলাম কবির লিটনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান আ. ন. ম. মোয়াজ্জেম হোসেন, এশিয়ার অন্যতম ওয়াইল্ড লাইফ রেসকিউয়ার অ্যান্ড ফটোগ্রাফার আদনান আজাদ আসিফ, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বন্য বিভাগের কর্মীদের প্রতি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে বলেন, তাদের গাফিলতির কারণেই এ অঞ্চলে প্রতিনিয়ত বন্য হাতি মারা যাচ্ছে। এর প্রমাণ অতি সম্প্রতি শ্রীবরদীতে পরিকল্পিতভাবে হাতি হত্যার ঘটনা। এছাড়া বন আইন বাস্তবায়নের মাধ্যমে শেরপুরসহ সারা দেশে পরিকল্পিতভাবে অন্যান্য বন্যপ্রাণীসহ হাতি হত্যাকারিদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
.png)