ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ১৪ নভেম্বর ২০২১
নালিতাবাড়ীতে ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর
সন্তান হারিয়ে মায়ের বুকফাঁটা কান্না

শেরপুরের নালিতাবাড়ীতে ইটভর্তি ট্রলির ধাক্কায় আরবি নামে দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার রাজনগর তেলের মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আদরের ধন আরবিকে হারিয়ে মায়ের বুকফাঁটা কান্নায় এলাকার মানুষ তাদের চোখের পানি ধরে রাখতে পারেননি। শান্তনার ভাষাও হারিয়ে ফেলেন।  

জানা গেছে, আনসার আলীর দুই বছর বয়সী কন্যাশিশু আরবী তেলের মিল এলাকায় পাকা রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা তার দাদা রসুল মিয়ার কাছে যেতে অন্য পাশ থেকে দৌঁড় দেয়। এ সময় শেরপুর থেকে নন্নীগামী ইটভর্তি একটি ট্রলি আরবীকে অতিক্রম করছিল। ফলে ট্রলির ধাক্কায় আরবী রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়। 

Advertisement

নালিতাবাড়ী থানার এসআই ঈমান আলী জানান, পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!