ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিনহা হত্যা মামলা: সপ্তম দফার দ্বিতীয়দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১১, ১৬ নভেম্বর ২০২১
সিনহা হত্যা মামলা: সপ্তম দফার দ্বিতীয়দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
ওসি প্রদীপসহ মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়

কক্সবাজারে আলোচিত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সপ্তম দফায় দ্বিতীয়দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। গতকালের তালিকাভুক্ত সাক্ষী এএসপি মো. জামিনুর হকের জেরার মধ্যদিয়ে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয় বলে জানান মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে, সকাল সাড়ে ৯টায় ওসি প্রদীপসহ মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়।

আদালতের পিপি ফরিদ আলম বলেন, সাক্ষ্যগ্রহণের নির্ধারিত সময়ের মধ্যে আদালতের কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের সাক্ষ্যগ্রহণ হবে। এর আগে সকালে এএসপি মো. জামিনুর হকের জেরা সম্পন্ন হয়। এ মামলায় এখন পর্যন্ত ৬৪ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

Advertisement

গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!