ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উন্নতি খাতুনের প্রেমের ফাঁদ, চক্রের চার সদস্য আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০১, ১৭ নভেম্বর ২০২১
উন্নতি খাতুনের প্রেমের ফাঁদ, চক্রের চার সদস্য আটক
আটকৃতরা

সিরাজগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে মুক্তিপণ আদায় করা একটি চক্রের এক নারীসহ ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব। 

আটককৃতরা হলেন, শহরের মিরপুর উত্তরপাড়ার নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (২৫), হোসেনপুর পুঠিয়াবাড়ির আব্দুল লতিফের ছেলে মেহেদী হাসান (২৭), হোসেনপুর মহল্লার আশরাফ আলীর ছেলে আব্দুল জলিল (২৮) ও ধানবান্দি মহল্লার মানিক শেখের মেয়ে উন্নতি খাতুন ওরফে মিথিলা (২০)। 

বুধবার সকালে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। 

Advertisement

এর আগে মঙ্গলবার রাতে শহরের মাছুমপুর উকিলপাড়া মহল্লার নুরুজ্জামানের চতুর্থ তলা বাসায় এ অভিযান চালানো হয়। চক্রের নারী সদস্য মিথিলা এ বাসার নিচ তলায় ভাড়া থাকতেন।  

র‍্যাব জানায়, মঙ্গলবার হাটিকুমরুল মোড়ের ফল ব্যবসায়ী সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের রঞ্জু সরকার ফল কিনতে সিরাজগঞ্জ শহরে আসেন। এরপর পূর্ব পরিচিত উন্নতি খাতুন ওরফে মিথিলার সঙ্গে তার সাক্ষাৎ হয়। একপর্যায়ে মিথিলা কৌশলে রঞ্জুকে তার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে ব্যবসায়ী রঞ্জুকে মারধর করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।

এ অবস্থায় রঞ্জুকে উদ্ধারে পরিবারের সদস্যরা র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করেন। এরপর রাতেই ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে অপহৃত রঞ্জুকে উদ্ধার এবং চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!