ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইয়াবা নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্য, পথেই ধরল বিজিবি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০১, ১৭ নভেম্বর ২০২১
ইয়াবা নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্য, পথেই ধরল বিজিবি
ইয়াবাসহ আটককৃত পুলিশ সদস্য

রাজশাহীর চারঘাটে ৪০০ ইয়াবা নিয়ে যাওয়ার পথে এক পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে ঐ উপজেলার ইউসুফপুর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত পাঞ্জাব আলীর বাড়ি পাবনার ঈশ্বরদীর বিলকেদার গ্রামে। তিনি এএসআই হিসেবে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত। প্রায় দুই বছর আগে তিনি চারঘাট থানায় ছিলেন। সেই সুবাদে তার পরিবার এখনো চারঘাটেই আছে।

বিজিবির ইউসুফপুর বিওপি কমান্ডার জয়নাল আবেদীন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পাঞ্জাব আলী সাদা পোশাকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ইউসুফপুর বিওপি ক্যাম্পের পাশে তাকে থামিয়ে সঙ্গে থাকা ব্যাগ থেকে ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়। ঐ সময় তাকে আটক করে রাতেই চারঘাট থানায় সোপর্দ করা হয়।

Advertisement

চারঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় ঐ পুলিশ সদস্যকে গ্রেফটার দেখিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!