ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক ও চোরাচালান বন্ধে পুলিশের জিরো টলারেন্স: ডিআইজি হারুন

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ১৭ নভেম্বর ২০২১
মাদক ও চোরাচালান বন্ধে পুলিশের জিরো টলারেন্স: ডিআইজি হারুন
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোহাম্মদ হারুন অর রশিদ

মাদক ও চোরাচালান বন্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোহাম্মদ হারুন অর রশিদ। 

বুধবার দুপুরে শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী থানা পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিআইজি হারুন বলেন, মাদক ও চোরাচালান বন্ধ করতে সীমান্ত এলাকাগুলোতে টহল আরো জোরদার করা হয়েছে। পাশাপাশি চোরকারবারিদের ধরতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।

Advertisement

তিনি আরো বলেন, পুলিশের সেবা পেতে জনগণকে এখন আর ভোগান্তি পোহাতে হচ্ছে না। পুলিশই জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। এর ফলে সবার সঙ্গে পুলিশের সম্পর্ক আরো সুন্দর হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের এসপি হাসান নাহিদ চৌধুরী, নালিতাবাড়ী সার্কেলের এএসপি আফরোজা নাজনীনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!