[ দেশজুড়ে ]
কলাপাড়ায় সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি পুনর্বাসন রবি ২০২১-২২ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলাপাড়া কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসব বিতরণ করা হয়।
ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ।
.png)
অনুষ্ঠানে উপজেলার ২টি পৌরসভা ও ১২টি ইউপির ৪ হাজার ২৯০ জন কৃষকের মাঝে ভুট্টা, সূর্যমুখী, খেসারি, মুগ, গম ও সরিষা বীজ বিতরণ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে/জেএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!