ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ১৮ নভেম্বর ২০২১
কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১ 
ছবি: ডেইলি বাংলাদেশ

বিশেষ অভিযানে ১৯০ কেজি ওজনের কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আমজাদ হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

আটক আমজাদ হোসেন, নওগাঁর আটনিতা পাড়া গ্রামের হাইতুল্ল্যা পেদার ছেলে। 

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব বৃহস্পতিবার ভোরে নওগাঁর রানীনগর উপজেলার ৫ নম্বর বড়গাছা ইউপির ৯ নম্বর ওয়ার্ডে বাদল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১৯০ কেজি ওজনের কোটি টাকা মূল্যের ১ টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় আমজাদ নামের মূর্তি ব্যবসায়ীকে আটক করা হয়।  

বিজ্ঞপ্তিতে আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকা থেকে মূর্তি ক্রয় করে বিদেশে পাচার করে বলে স্বীকার করেন। আটক আসামি ও উদ্ধারকৃত আলামতসহ রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!