ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার পেলেন কৃষক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ১৯ নভেম্বর ২০২১
চুয়াডাঙ্গায় ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার পেলেন কৃষক
চুয়াডাঙ্গায় ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় চাষিদের ধান, গম, ভুট্টা কর্তন, ঝাড়াই-মাড়াইয়ের জন্য ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। 

শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জুড়ানপুর গ্রামের কৃষক বশির উদ্দীনের হাতে কম্বাইন হারভেস্টারের চাবি হস্তান্তর করেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর এবং ইউএনও তাছলিমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান, প্রাণিসম্পদ অফিসার ডা. মশিউর রহমান, মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) আউয়ুব আলী, সমবায় অফিসার হারুন অর রশিদ প্রমুখ।

Advertisement

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান জানান, কম্বাইন হারভেস্টার মেশিন এক ঘণ্টায় তিন বিঘা জমির ধান কাটতে, মাড়াই করতে ও বস্তাবন্দি করতে সক্ষম। একইভাবে গম ও ভুট্টা কাটা, মাড়াই ও বস্তাবন্দি করা সম্ভব। শ্রমিক দিয়ে এক একর জমিতে ফসল কর্তন, মাড়াই করে ঘরে তুলতে ৯০০০-১০০০০ টাকা খরচ হয়। এ মেশিনে এক একর জমির ফসল কাটা, মাড়াই ও বস্তাবন্দি করতে খরচ হবে ৪৫০০-৪৮০০ টাকা।

তিনি আরো জানান, চীনের তৈরি এ কম্বাইন হারভেস্টারের দাম ২৭ লাখ ৫০ হাজার টাকা। এটি কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে ৫০ শতাংশ ভর্তুকিতে ১৩ লাখ ৭৫ হাজার টাকায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!