ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরের মোহনা জেলেদের পিটিয়ে ট্রলার মালিককে অপহরণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ২০ নভেম্বর ২০২১
বঙ্গোপসাগরের মোহনা জেলেদের পিটিয়ে ট্রলার মালিককে অপহরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের মোহনা থেকে ১২ জেলেকে পিটিয়ে ও ট্রলার ভাঙচুর করে সর্বস্ব লুটে নিয়ে গেছে জলদস্যুরা। এ সময় ট্রলার মালিক নেছার খানকে অপহরণ করা হয়েছে।

শনিবার ভোরে এ ঘটনা ঘটে। অপহৃত নেছার খাননের বাড়ি পাথরঘাটা উসদর ইউনিয়নের বাদুরতলা গ্রামে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এফবি মা ট্রলারের জেলেরা জাল ফেলে ঘুমিয়ে ছিল। এমন সময় একদল জলদস্যু হামলা করে। তারা ১২ জন জেলেকে পিটিয়ে গুরুতর আহত করে এবং মাছ, তেলসহ রসদ লুটে নেয়। যাওয়ার সময় ট্রলার ভাঙচুর ও মালিক নেছারকে অপহরণ করে নিয়ে যায়।

Advertisement

তবে জলদস্যুরা এখনো মুক্তিপণ বা কোনো কিছু চেয়ে কল করেনি বলেও জানান ট্রলার মালিক সমিতির সভাপতি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!