ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে দুই হাজার কেজি চা-পাতাসহ আটক ৬ 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৮, ২২ নভেম্বর ২০২১
হবিগঞ্জে দুই হাজার কেজি চা-পাতাসহ আটক ৬ 
শায়েস্তাগঞ্জ থানা। ফাইল ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই হাজার কেজি চোরাই চা-পাতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চা-পাতা উদ্ধার ও ৬ জনকে আটক করে। 

এ সময় পাচারকালে ব্যবহৃত একটি পিকআপভ্যানও উদ্ধার করা হয়। পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় শায়েস্তাগঞ্জ থানায়। 

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান ওই এলাকা দিয়ে একটি পিকআপভ্যানে চোরাই চা-পাতা পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পিকআপভর্তি ৪০ বস্তা চা-পাতা আটক করা হয়। যা প্রায় দুই হাজার কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। 

Advertisement

ওসি আরো জানান, আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তাৎক্ষণিক তাদের পরিচয় দিতে পারেননি তিনি। চা- পাতাগুলো ভারতীয় কি না এখনই বলা যাচ্ছে না।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!