ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাকে নিয়ে নিহত কাউন্সিলরের বক্তব্যের ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২, ২৩ নভেম্বর ২০২১
মাকে নিয়ে নিহত কাউন্সিলরের বক্তব্যের ভিডিও ভাইরাল
কাউন্সিলর সৈয়দ মো. সোহেল

কুমিল্লায় নিজ কার্যালয়ে হত্যার শিকার কাউন্সিলর সৈয়দ মো. সোহেল সুযোগ পেলেই গজলসহ বিভিন্ন ইসলামিক সংগীত পরিবেশন করতেন। মৃত্যুর পর ফেসবুকে ঘুরছে এসব গানের বেশ কিছু ভিডিও।

একটি ভিডিওতে দেখা যায়, মসজিদের মাইক্রোফোন হাতে কাউন্সিলর সোহেল ইসলামি সংগীত পরিবেশন করছেন।

সে ভিডিওতে তিনি বলেন, মাকে বুঝতে দেওয়া যাবে না তার বয়স হয়েছে। আপনাকে যেভাবে লালন পালন করছেন সেভাবে আপনি আপনার মাকে লালন পালন করবেন। মাকে কখনও কষ্ট দেওয়া যাবে না। মা যদি কোনো ব্যাথা পায় তাহলে যতই ইবাদত করেন কিছুই হবে না। আমার মা এ পৃথিবীর সবচেয়ে বড় পীর, আউলিয়া। এছাড়া বাবার সঙ্গে কখনও বেয়াদবি করবে না।

Advertisement

নগরীর পাথুরীয়াপাড়ার বাসিন্দা আহসান হাবিব বলেন, কাউন্সিলর সোহেল নিয়মিত নামাজ আদায় করতেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, চলতি বছর ৬ নভেম্বর নিজ এলাকায় একটি ওয়াজ মাহফিলের স্টেজে বসে ইসলামী সংগীত পরিবেশন করছেন কাউন্সিলর সোহেল। এরপর হাজারও শ্রোতাকে করতালি দিতেও দেখা গেছে।

কুমিল্লা সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কু সংবাদমাধ্যমকে বলেন, কাউন্সিলর সোহেল নিয়মিত নামাজ আদায় করতেন। পাশাপাশি সুযোগ পেলেই গজল গাইতেন। তার গানের গলা ছিল ভালো।

নিজ কার্যালয়ে সোমবার বিকেল ৪টার দিকে ওই কাউন্সিলরসহ গুলিবিদ্ধ হন অন্তত সাতজন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!