ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে স্বামী পরিত্যক্তাকে গণধর্ষণ ও টাকা ছিনতাই

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৬, ২৩ নভেম্বর ২০২১
ফেনীতে স্বামী পরিত্যক্তাকে গণধর্ষণ ও টাকা ছিনতাই
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর দাগনভূঞায় এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দাগনভূঞা থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী।

এর আগে, রোববার ঐ উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সাদেকপুরে এ ঘটনা ঘটে।

মামলার মেহেদী হাসান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার বাকি আসামিরা হলো- ওই এলাকার পেয়ার মেম্বারের ছেলে ওমর ফারুক, কামাল উদ্দিনের ছেলে মোবারক হোসেন হৃদয় ও খায়েজ আহম্মদের ছেলে মো. সালাউদ্দিন। এছাড়া আরো ২৩ জন অজ্ঞাত আসামি রয়েছে।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, রোববার সাদেকপুরে সিদ্দিক সওদাগরের বাড়ির পেছনে খুরশিদ আলমের আম বাগানে গণধর্ষণের ঘটনাটি ঘটে। ঐদিন বিকেলে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য সিন্দুরপুর বাজারে যাচ্ছিলেন ঐ নারী। বাজারে ঢোকার মুখে পেছন থেকে মোবারক হোসেন হৃদয় তাকে ডাক দেয়। সেখানে যাওয়া মাত্র জোরপূর্বক তাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। ঐ সময় চিৎকার করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। এর কিছুক্ষণ পর বাকি তিন আসামিসহ আরো কয়েকজন এসে ঐ নারীকে তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বলে। এতে রাজি না হলে মেহেদী হাসান তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে ধর্ষণ করে। সবাই মিলে পালাক্রমে ধর্ষণ শেষে রাত ৯টার দিকে তাকে ঐ আম বাগানে ফেলে চলে যায়।

ভুক্তভোগীর পরিবার জানায়, তাৎক্ষণিক সিন্দুরপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর নবীকে বিষয়টি জানালে তিনি পুলিশের সাহায্য নিতে পরামর্শ দেন।

চেয়ারম্যান নুর নবী জানান, ঐ নারী স্বামী পরিত্যক্তা এবং তার স্কুলপড়ুয়া একটি মেয়ে রয়েছে। গণধর্ষণের পর আসামিরা ঐ নারীর কাছে থাকা ছয় হাজার টাকা ছিনতাই করে।

মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন দাগনভূঞা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!