ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ২৩ নভেম্বর ২০২১
চকরিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় বাসের ধাক্কায় আবদুল মজিদ নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মজিদ উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোস্তাক আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, পেকুয়া থেকে একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। বাসটি মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় পথচারী আবদুল মজিদকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!