ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গার্মেন্টস শ্রমিকদের ৫ ঘণ্টার অবরোধ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ২৪ নভেম্বর ২০২১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গার্মেন্টস শ্রমিকদের ৫ ঘণ্টার অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গার্মেন্টস শ্রমিকদের ৫ ঘণ্টার অবরোধ

কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। এতে মহাসড়কের দুইপাশে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার সকাল থেকে মহাসড়কের হাড়িখোলা অংশ ৫ ঘণ্টা অবরোধ করে রাখে তারা।

ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড নামে গার্মেন্টস প্রতিষ্ঠানের বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত দুই মাস বেতন না পেয়ে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বকেয়া বেতনসহ দীর্ঘদিন ধরে নানা সমস্যার কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এরই জেরে মহাসড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

Advertisement

শ্রমিকদের অভিযোগ, সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের বকেয়া বেতন পরিশোধ করছে না মালিকপক্ষ। উল্টো ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বাহানা দেখাচ্ছে।

ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেডের এমডি জাহাঙ্গীর আলম বলেন, ব্যাংকের অসহযোগিতার কারণে আমরা শ্রমিকদের বেতন দিতে ব্যর্থ হচ্ছি। এ কারণেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!