[ দেশজুড়ে ]
কুয়াকাটায় ডাকাতির শিকার জেলেদের উল্টো ডাকাত সন্দেহে মারধর
উদ্ধারকৃত জেলেরা
পটুয়াখালীর কুয়াকাটা সৈকত সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনায় মুক্তিপণের দাবিতে অপহৃত সাত জেলেকে উল্টো ডাকাত সন্দেহে মারধর করেছে স্থানীয় জেলেরা। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে নৌ পুলিশ ঐ সাত জেলেকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে চিকিৎসা দিয়েছে। পরে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
উদ্ধারকৃত ওই সাত জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা, পিরোজপুরের মঠবাড়িয়া ও বাগেরহাটের শরণখোলা উপজেলায়। তারা সাতটি নৌকায় মাছ শিকার করছিলেন।
.png)
এর আগে, গত শনিবার সাতটি ট্রলার থেকে একজন করে জেলেকে অপহরণ করে ডাকাতরা। পরে প্রতিটি পরিবারের সঙ্গে যোগাযোগ করে জনপ্রতি দুই লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ পেয়ে তাদের একই নামবিহীন ট্রলারে তুলে দিয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব মণ্ডল জানান, অপহরণ, মুক্তিপণ ও মারধরের বিষয়ে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!