জানা যায়, শুক্রবার উপজেলার বিপ্রবেলঘরিয়া চৌধুরী পাড়ার একটি জঙ্গলে মেছো বিড়ালের বাচ্চাগুলো দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বিষয়টি জানায়। বিবিসিএফ এর সদস্য সংগঠন সবুজ বাংলা টিমের সদস্য ও পুলিশ তৈয়ব আলীর বাড়ি থেকে বাচ্চাগুলো উদ্ধার করে। শুক্রবার বিকেলে নলডাঙ্গা থানায় রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যদের কাছে মেছো বিড়ালের বাচ্চাগুলো হস্তান্তর করা হয়।
বিবিসিএফ এর দফতর সম্পাদক ফজলে রাব্বী বলেন, বন্যপ্রাণি সংরক্ষণে দেশব্যাপী কাজ করছে বিবিসিএফ ।
.png)
মেছো বিড়ালের বাচ্চাগুলো উদ্ধার ও হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম, এসআই আক্কাস আলী, এএসআই জসিম উদ্দিন, রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের এফ জি লালন, সাহিনুর ইসলাম নয়ন, রবিউল ইসলাম, হুমায়ন রশিদ প্রমুখ।