ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে নির্বাচনী সহিংসতায় দুজনকে ছুরিকাঘাত

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩, ২৮ নভেম্বর ২০২১
পঞ্চগড়ে নির্বাচনী সহিংসতায় দুজনকে ছুরিকাঘাত
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নৌকা সমর্থিত দুই যুবককে ছুরিকাঘাত করেছেন লাঙল সমর্থিত কর্মীরা।

শনিবার রাতে ইউনিয়নের দলুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেহেদী হাসান রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- ওই এলাকার শাজাহান আলীর ছেলে সাগর ইসলাম ও মন্তাজ আলীর ছেলে লায়ন হোসেন। আটক মেহেদী একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার ফারাজুল ইসলামের ছেলে। তিনি লাঙল প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেনের কর্মী হিসেবে কাজ করছেন।

Advertisement

স্থানীয়রা জানায়, ভোটকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে সাগর ও লায়নের ওপর হামলা চালান রুবেলসহ তার লোকজন। ধারালো ছুরি দিয়ে তাদের শরীরে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান তারা। পরে গুরুতর অবস্থায় সাগর ও লায়নকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!