ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোটের দিন সকালে কেন্দ্রে গেল ব্যালট

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৭, ২৮ নভেম্বর ২০২১
ভোটের দিন সকালে কেন্দ্রে গেল ব্যালট

বরগুনার পাথরঘাটা উপজেলার চারটি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে একটি ইউনিয়নে ইভিএম পদ্ধতি ও তিনটিতে ব্যালট পেপারে ভোটগ্রহণ চলছে।

রোববার সকাল ৮ টার দিকে পাথরঘাটার সদর, চরদুয়ানী, রায়হানপুর ও নাচনাপাড়া ইউনিয়নের ৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত। 

Advertisement

সংশ্লিষ্টরা জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটের দিন সকালে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হয়েছে। 

পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা আইউব আলী হাওলাদার বলেন, নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করতে ভোটের দিন সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠিয়েছি। পাথরঘাটা সদর ইউনিয়নে ইভিএম পদ্ধতি ও বাকি তিনটিতে ব্যালটে ভোটগ্রহণ হবে। 

শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিশ্চিতে চারটি ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষায় তিন প্লাটুন বিজিবি, তিন প্লাটুন র‌্যাব, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে পাঁচজন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্বে রয়েছেন।  

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. তোফায়েল আহম্মেদ সরকার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। জাল ভোট বা ভোটগ্রহণে কোনো অনিয়ম হলে অ্যাকশন হবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই আমরাও কঠোর অবস্থানে যাবো। আমরা আশাবাদি কোনো রকম সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পাথরঘাটার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৪৪ জন এবং সাধারণ সদস্য পুরুষ পদে ১৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!