ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ভোট কেন্দ্রের পাশে মিলল চাপাতি-ককটেল

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ২৮ নভেম্বর ২০২১
বগুড়ায় ভোট কেন্দ্রের পাশে মিলল চাপাতি-ককটেল
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার সদর উপজেলায় ভোট কেন্দ্রের পাশ থেকে দুটি চাপাতি ও পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেছে র‌্যাব।

রোববার দুপুরে ভোট চলাকালীন সদরের শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া ইলাম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন। তিনি জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে চাপাতি ও ককটেল ঐ স্থানে রাখা হয়েছিল। পুরো নির্বাচনী এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Advertisement

ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোস্তফা কামাল জানান, কেন্দ্রে র‌্যাব সদস্যরা আছেন। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। ভোটগ্রহণ স্বাভাবিক আছে।

প্রসঙ্গত, রোববার বগুড়ার তিন উপজেলার ২৭টি ইউনিয়নে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঐ তিন উপজেলা হলো- সদর, শাজাহানপুর ও ধুনট।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!