ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রান্না করছিলেন ছেলের বউ, হঠাৎ জড়িয়ে ধরে শ্বশুরের শ্লীলতাহানি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ২৯ নভেম্বর ২০২১
রান্না করছিলেন ছেলের বউ, হঠাৎ জড়িয়ে ধরে শ্বশুরের শ্লীলতাহানি
নাজিম উদ্দিন বিশ্বাস

চুয়াডাঙ্গায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে নাজিম উদ্দিন বিশ্বাস নামে ৬৯ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে চুয়াডাঙ্গা পৌরসভার সাদেক আলী মল্লিক পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাজিম একই এলাকার বাসিন্দা।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বিভিন্ন সময় ২২ বছর বয়সী পুত্রবধূকে অশ্লীল কথাবার্তাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিলেন নাজিম। বিষয়টি শাশুড়ি ও স্বামীকে জানালেও কোনো লাভ হয়নি। তারা কোনো পদক্ষেপ নেননি।

Advertisement

সোমবার সকালে রান্নাঘরে কাজ করছিলেন পুত্রবধূ। এ সময় তাকে পেছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা চালান শ্বশুর। পরে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং নাজিমকে আটক করেন। পরে শ্বশুরকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!